Sunday , 11 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু

প্রতিবেদক

October 11, 2026 11:10 am

সারা দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৭৩ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে একজন করে, সিলেটে তিনজন এবং খুলনা ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে এক হাজার ৫৮ জন মারা গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ৯৩ জন আক্রান্ত হয়েছেন এবং এক হাজার ১৮০ জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ২৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪২১ জনে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগীর মধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫ হাজার ২৮ জনে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক