Thursday , 15 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের মৃত্যু

প্রতিবেদক

October 15, 2026 8:05 am

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন শিশু ও একজন নারী শিক্ষিকা নিহত হয়েছেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, এ ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থী ও কর্মীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২৮ শিশুতে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ২০ জন আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। একই সাথে উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার জন্যও তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ঘটনায়

সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান এসএসসিএল

কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও সৃজনশীলতার মেলা

হরমুজে নতুন কৌশল ইরানের: ব্যাহত হতে পারে তেলের সরবরাহ

আফগানদের রুখতে মরিয়া বাংলাদেশ, লাঞ্চের আগে স্বস্তির উইকেট

ভাইতন্ত্রে জিম্মি জনজীবন: চাঁদাবাজি ও দখলদারিত্বের নেপথ্যে কারা

লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন রিয়াল তারকা ভিনিসিউস

কাতার আমিরের হুশিয়ারি: উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনো আপস

পাঠাগারের বই ও উন্নয়নে মাটির ব্যাংকে গ্রামবাসীদের সঞ্চয়

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতির পূর্বাভাস ১০.৯%