কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ ঘোষণা করেছে। মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে অধ্যয়নের জন্য মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি ২০২৭।
পড়াশোনার বিষয়সমূহ
দোহা ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে
- রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
- ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি
- সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম
- মনিটারি ও সিকিউরিটি স্টাডিজ
বৃত্তির ধরণ ও যোগ্যতা
মাস্টার্স পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ প্রদান করা হবে। যেকোনো দেশের নাগরিক মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি তিনটি ধাপে প্রদান করা হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ধাপে এক শিক্ষাবর্ষের জন্য গবেষণা-প্রস্তাবনা নিয়ে পূর্ণকালীন কাজের সুযোগ মেলে, তবে এ পর্যায়ে প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকা বাধ্যতামূলক। তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা পাসের পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার বৃত্তি দেওয়া হয়। ডক্টরাল বৃত্তির ক্ষেত্রে প্রথমে দোহা ইনস্টিটিউটে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট একাডেমিক ও আর্থিক যোগ্যতা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
- স্নাতক ডিগ্রির মূল সনদ
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- হালনাগাদ সিভি
- দুটি সুপারিশপত্র
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা স্কোর
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে (https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/Pages/Scholarships.aspx) আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ঠিকানায়: https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/
গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিবেদনে যোগ করা তথ্য: যেসব বিষয়ে পড়ার সুযোগ।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: বৃত্তিতে যা মিলবে।
- চাকরির আরও তথ্য: আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে।












