Tuesday , 13 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

আবুধাবি টেস্ট: বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় লিটন দাস

প্রতিবেদক

October 13, 2026 8:44 am

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৬টি উইকেট, অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য ২৭৬ রান। তিন উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানের বর্তমান সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। দিনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি। এরপর সেদিকুল্লাহ আতাল ও ইকরাম আলিখিল জুটি গড়েন। ৬৬ রানে অপরাজিত আছেন ওপেনার আতাল। ইবাদত হোসেনের বলে ৩৩ রানে আউট হয়েছেন আলিখিল। ৩ উইকেটে ১৩২ রানে দিনের শুরু করা আফগানিস্তানের বর্তমান স্কোরকার্ডের অবস্থা ৪ উইকেটে ২০৩। আপাতত ৬৬ রানে অপরাজিত তিনি। ব্যক্তিগত ৩৩ রানে আলিখিলকে ফেরান ইবাদত হোসেন। ধীরে ধীরে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এ আফগান ওপেনার।

ইবাদতের বলে আতালের ক্যাচটি গ্লাভসবন্দি করেই বিশ্বরেকর্ড গড়েন লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একই ম্যাচে দুটি ফিফটি ও ৯টি ডিসমিসাল করার অনন্য কীর্তি এখন তার দখলে। এর আগে ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ফিফটি ও ৮টি ডিসমিসাল করে রেকর্ডটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। আলিখিলের আউটের পর আতালের সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন ইসমত আলম।

সর্বশেষ - জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - জনপ্রিয়

আপনার জন্য নির্বাচিত