Tuesday , 10 November 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
Admin
November 10, 2026 8:05 am

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে এনপিবি (NPB NEWS) এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনপিবির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুক্তার হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল শাখার আহ্বায়ক আল-আমিন এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সুলতান কবির, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আতোয়ার রহমান, আলমগীর হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। শেষে
কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাইগার শ্রফের গাড়িতে নিরাপত্তা ঘটনায়: আসল লক্ষ্য ছিলেন সালমান

কুশনারের বিরুদ্ধে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, অস্বীকার করলেন জামাতা

বার্সার উড়ন্ত ফর্ম: প্রতি ম্যাচে যেন গোলের বন্যা

নিরাপত্তা জোরদারে ঐতিহাসিক সমঝোতায় কাতার ও মিসর

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ছয়জনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আজিমপুর কোয়ার্টারের অব্যবস্থায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

আগামীকাল মুক্তি পাচ্ছে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্র ‘স্ট্রিট ফাইটার’

কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ঝরল তিন প্রাণ

৩৬৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছালো বৈশ্বিক ঋণ