Thursday , 15 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার: হলান্ড-এমবাপ্পের অনন্য কীর্তি

প্রতিবেদক

October 15, 2026 7:31 am

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের ‘ম্যাচ ডে-২’ ফুটবপ্রেমীদের উপহার দিয়েছে এক রেকর্ড গড়া গোলবন্যা। দুই দিনের সূচি মিলিয়ে অনুষ্ঠিত ১৮টি ম্যাচে মোট ৭৮টি গোল হয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক সপ্তাহে সর্বোচ্চ গোলের রেকর্ড। গত মৌসুমে ‘ম্যাচ ডে-৩’-এ ১৮ ম্যাচে ৭১ গোল করার রেকর্ডটি এবার পেছনে পড়ল। ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে মোট ১৪৭ গোল হয়েছে, যেখানে ম্যাচপ্রতি গোলের হার ৪.০৮, যা টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। ‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচে ৭৮ গোল হয়েছে।

ম্যানচেস্টার সিটির মাঠে পিএসজির কাছে ৪-২ গোলে হারের ম্যাচে জোড়া গোল করে ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন আর্লিং হলান্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬০ গোলের কোটা পূর্ণ করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ২৬ বছর ৮৫ দিন বয়সে এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে (২৬ বছর ৮৬ দিন)। দ্রুততম হিসেবে ৬০ গোল পেতে হলান্ডের লেগেছে মাত্র ৬০ ম্যাচ, যেখানে মেসির প্রয়োজন হয়েছিল ৮০ ম্যাচ। এছাড়া এই তালিকায় লেভানডফস্কির ৮৫, এমবাপ্পের ৮৯ ও ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৮ ম্যাচ লেগেছিল। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৬০ ম্যাচে ৬১ গোল হলো নরওয়ে তারকার।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে নিজের শততম ম্যাচে গোল পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। ২৭ বছর ২৯৮ দিন বয়সে এই কীর্তি গড়ার পথে এমবাপ্পে পেছনে ফেলেছেন মেসিকে (২৮ বছর ৮৪ দিন)। শততম ম্যাচ শেষে এমবাপ্পের চেয়ে বেশি গোল রয়েছে কেবল মেসি (৭৭) ও লেভানডফস্কির (৮১)।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের ঘরের মাঠে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি। পিএসজির কাছে ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে স্বাগতিক হিসেবে প্রথমবার চার গোল হজম করেছে ইংলিশ ক্লাবটি। এর আগে তারা আটবার তিন গোল হজম করলেও চার গোলের নজির ছিল না। ম্যাচটির ৩২ মিনিটের মধ্যেই সিটি ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল, যা তাদের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগের ঘরের মাঠে প্রথমার্ধে সর্বোচ্চ গোল হজম।

একই সপ্তাহে রিয়াল মাদ্রিদ দেখিয়েছে অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প। ইউরোপিয়ান প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে তারা ৫০টি ম্যাচ জিতেছে প্রতিপক্ষের গোল হজম করে পিছিয়ে থেকে। এছাড়া, কোনো নির্দিষ্ট দেশে গিয়ে সেই দেশের ক্লাবগুলোর বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের নতুন নজির গড়েছে রিয়াল। ২০১৬ সালে রোমার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে শুরু হওয়া এই যাত্রা গত রাতে রোমার মাঠেই ৪-৩ গোলের জয়ে পূর্ণতা পায়। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে ৫০ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতল রিয়াল মাদ্রিদ। হিসাবটি করা হয়েছে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জেতা ম্যাচগুলো ধরে। ২০১৬ সালে ইতালিতে তাদের এই জয়যাত্রা শুরু হয় রোমাকে ২-০ গোলে হারিয়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক