Friday , 16 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

শনিবার খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

প্রতিবেদক

October 16, 2026 11:40 am

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি দাঁড়াচ্ছে পাঁচ দিনে।

দীর্ঘ এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক চালু রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রোববার জারিকৃত নির্দেশনায় জানানো হয়, ওই শনিবার সাধারণ কর্মদিবসের মতোই সব ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে লেনদেন চলবে শেয়ারবাজারেও।

এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের নিয়মিত ছুটি থাকায় সরকারি কর্মকর্তারা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে ২২ অক্টোবরের কার্যদিবসের অবশোধ হিসেবেই ১৭ অক্টোবর শনিবার ছুটির দিন হলেও স্বাভাবিক নিয়মে সব অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক