জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় আটকে পড়া বাংলাদেশি জাহাজ ও পণ্যবাহী কন্টেইনার উদ্ধারে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ ও সহায়তা চাওয়া হয়েছে।
বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, কনফ্লিক্টের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অনেক জাহাজ আটকা পড়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশের অর্থনীতির ওপর না পড়ে এবং আটকে পড়া জাহাজগুলো যাতে নিরাপদে দেশে ফিরতে পারে, সে বিষয়ে ইরানের সর্বোচ্চ মহলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে জাতিসংঘ একটি নিরপেক্ষ জায়গা এবং সেই নিরপেক্ষ মঞ্চে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি সংকট নিরসনে সহায়ক হতে পারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রায় ৮ মিলিয়ন প্রবাসী কর্মী কর্মরত আছেন। সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান না ঘটলে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ ও অর্থনীতির ওপর পড়ার গভীর আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। প্রতিবেদনে যোগ করা তথ্য: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি বলেন, ‘আমাদের কনটেইনারগুলো—অনেক জাহাজ আটক আছে।
















