রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক আছে। তবে ঠিক কী কারণে শিক্ষার্থীদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি। তবে সংঘর্ষের কারণ জানতে জানাতে পারেননি শওকত আলী।
















