Wednesday , 21 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আ. লীগের তিন নেতা আটক

প্রতিবেদক

October 21, 2026 4:42 am

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো এই তিন নেতা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।

তদন্তকারী সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মোহাম্মদপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওইদিন সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসার সামনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ মিছিল বের করার চেষ্টার অভিযোগ ওঠে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় তাদের তিনজনকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক।

পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতের বিচারক এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বর্তমানে আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি জানিয়ে কাজ ছেড়েছেন যে সাত তারকা

ইয়েমেনে হুতির মোকাবিলায় অস্ত্র ও সহায়তা বাড়াল পাকিস্তান

প্রবাসীদের মর্যাদা রক্ষা ও অভিবাসন ব্যয় কমানোর তাগিদ রাষ্ট্রপতির

হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিকে আফগানদের ধস, অনন্য মাইলফলক

ইরানের মোকাবিলায় ইসরায়েলে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি ভালোবাসা কেন জরুরি

বাংলাদেশে প্রযুক্তি ও এআই খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

জনগণের প্রত্যাশা পূরণই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব: জি কে গউছ