দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়িয়েছে।
হামের বর্তমান পরিস্থিতি
- গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
- ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮২২ জন।
- নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।
- হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন।
- সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী।















