Tuesday , 20 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক

October 20, 2026 6:56 am

রংপুরের পাগলাপীরে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের সমৃদ্ধি অর্জনে সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। মঙ্গলবার এই পথসভায় প্রধানমন্ত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রত্যেক শ্রেণি, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করেছে বর্তমান সরকার।

শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সনাতনী সম্প্রদায়ের উৎসবের এই দিনে তিনি স্মরণ করিয়ে দিতে চান যে, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার। তিনি উপস্থিত জনতার কাছে সমর্থন চেয়ে দৃঢ় অঙ্গীকার করেন যে, পারস্পরিক পরিশ্রমের মাধ্যমেই কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। এসময় প্রধানমন্ত্রীর আহ্বানে উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাকে সমর্থন জানান। সকল ধর্ম ও বর্ণের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা আছেন আমার সঙ্গে। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করে গড়ে তুলবো প্রত্যাশিত বাংলাদেশ।

সর্বশেষ - দেশের খবর

আপনার জন্য নির্বাচিত

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য দ্রুত ফিরবেন: বিজিবি

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

সৌদি আরবের আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ঘটনায়

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় সেরি বি-তে ফিরল ইন্টার দে লিমেইরা

ফ্রান্সে দাঙ্গা: গ্রেপ্তার ১২০০, আহত দেড়শ পুলিশ

ইয়েমেন যুদ্ধে পুনরায় সম্পৃক্ত হচ্ছে আমিরাত

কাতারে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি’র আত্মপ্রকাশ, ৪৪ সদস্যের কমিটি গঠন

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: গ্রেপ্তার ‘শুটার লেলিন’

মোদি শাসনের সংকট: তরুণদের ক্ষোভে কি অস্তমিত সূর্য?

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৬ পদে নিয়োগ