Thursday , 15 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিন বছরের সায়েন্স ফেলোশিপ: আবেদনের সুযোগ

প্রতিবেদক

October 15, 2026 6:11 am

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ নিয়ে চালু হয়েছে তিন বছর মেয়াদী সায়েন্স ফেলোশিপ। ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানীদের জন্য আয়োজিত এই ফেলোশিপটি প্রাকৃতিক বিজ্ঞানের মৌলিক তাত্ত্বিক ও পরীক্ষামূলক গবেষণায় আগ্রহী যে কোনো দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। আইএমএফে ইন্টার্নশিপ, ১০–১২ সপ্তাহ ওয়াশিংটনে কাজের সুযোগ। ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে।

গবেষণার ক্ষেত্রসমূহ

এই ফেলোশিপের আওতায় জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং তাত্ত্বিক ও সিমুলেশনধর্মী বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকছে। সাধারণত ফেলোশিপটি ১ সেপ্টেম্বর ২০২৭ থেকে ৩১ আগস্ট ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। তবে ফেলোশিপ শুরুর ক্ষেত্রে ১ জুলাই বা ১ আগস্ট ২০২৭ থেকেও যোগদানের সুযোগ রয়েছে, যদিও ১ সেপ্টেম্বরের পরে যোগদানের কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পরে যোগদান করা যাবে না।

আর্থিক ও অন্যান্য সুবিধা

  • স্টাইপেন্ড: বছরে ৯৮ হাজার মার্কিন ডলার (যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকার সমমান)।
  • গবেষণা ও পেশাগত উন্নয়নে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার সহায়তা।
  • স্থানান্তর ব্যয় বাবদ সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার।
  • যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন ও ভিসা সংক্রান্ত ব্যয়ে বিশেষ সহায়তা প্রদান।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের গবেষক হতে হবে এবং ফেলোশিপ শুরু হওয়ার সময়ের আগের তিন বছরের মধ্যে পিএইচডি সম্পন্ন করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতাসম্পন্নরা এতে আবেদন করতে পারবেন। তবে বর্তমান স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শিক্ষার্থী, পোস্টডক্টরাল গবেষক এবং যাঁরা ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তাঁরা এই ফেলোশিপের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক জবস অনলাইন (AJO) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে স্ট্যানফোর্ডের সংশ্লিষ্ট ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হোস্টিং ও গবেষণার বিষয়ে সমঝোতা নিশ্চিত করতে হবে, কারণ ফেলোশিপ পাওয়ার পূর্বশর্ত হলো অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যের হোস্ট হওয়ার সম্মতি। আবেদনের সাথে জীবনবৃত্তান্ত, কভার লেটার, তিনটি সুপারিশপত্র, দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট এবং দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে সমস্যার ধরণ, আগামী তিন থেকে পাঁচ বছরের লক্ষ্য এবং স্ট্যানফোর্ড কীভাবে গবেষণায় সহায়তা করতে পারে—তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের সুযোগ।

গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদনের শেষ সময়।
  • আবেদনের পদ্ধতিসহ, বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
  • তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ।

সর্বশেষ - জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - জনপ্রিয়