Tuesday , 13 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

আফগানদের রুখতে মরিয়া বাংলাদেশ, লাঞ্চের আগে স্বস্তির উইকেট

প্রতিবেদক

October 13, 2026 8:23 am

আবুধাবিতে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল সাতটি উইকেট। তবে শেষ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের ব্যাটাররা বেশ দৃঢ়তা দেখিয়েছেন। বিশেষ করে ওপেনার সেদিকউল্লাহ অতল এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছেন। তবে লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে ইকরাম আলী খিলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন ইবাদত হোসেন। যদিও পুরোপুরি স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি টাইগাররা।

মঙ্গলবার দিনের খেলা শুরুর সময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও সেদিকউল্লাহ অতল। দিনের শুরুতেই বড় এক ধাক্কা খায় আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিতে গিয়ে ফিল্ডারের থ্রো শহীদির পায়ের প্যাডে আঘাত করে। আগে থেকেই পায়ের চোটে ভোগা এই ব্যাটার প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ব্যাটিং করার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ রানে তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। এক্সপ্লেইনার / রাশিয়ার ডিজেল নিতে গিয়ে কেন কূটনৈতিক সংকটে ট্রাম্প। ঢাকী নদীর বেড়িবাঁধে ভাঙন: আতঙ্কে দাকোপের কয়েক হাজার মানুষ। আগে থেকেই পায়ের সমস্যায় ভুগছিলেন তিনি। নতুন করে আঘাত পাওয়ার পর মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে।

অধিনায়ক মাঠ ছাড়ার পর অতলের সঙ্গে জুটি বাঁধেন ইকরাম আলী খিল। এই দুজন বাংলাদেশের বোলারদের ধৈর্যের চরম পরীক্ষা নেন। এক প্রান্তে অতল যেমন উইকেট আগলে রেখে খেলছিলেন, অন্য প্রান্তে ইকরাম তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। এই জুটির দৃঢ়তায় ১৬৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন অতল। পঞ্চম দিনের পিচ থেকেও বাংলাদেশের বোলাররা খুব একটা বাড়তি সুবিধা আদায় করতে পারছিলেন না। স্পিনাররা রান আটকে রাখলেও কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাচ্ছিলেন না।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইবাদত হোসেনের হাত ধরেই সাফল্য আসে। তার বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ইকরাম। এর মধ্য দিয়ে ভাঙে অতল ও ইকরামের ৬৬ রানের প্রতিরোধমূলক জুটি। চতুর্থ দিনের শেষ বিকেলে রহমত শাহকে আউট করা ইবাদত নিজের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তিনটি উইকেট শিকার করেছেন।

লাঞ্চ বিরতি পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২০৩ রান। ৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে তাদের এখনও প্রয়োজন ২৭৬ রান। বর্তমানে ৬৬ রানে অপরাজিত আছেন অতল এবং তার সঙ্গে ক্রিজে থাকা ইসমাত আলমের রানের খাতা খোলা এখনো বাকি।

বাংলাদেশের জন্য প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন সেদিকউল্লাহ অতল। ইনিংসের শুরু থেকে এক প্রান্ত আগলে রাখা এই ব্যাটারকে দ্রুত ফেরাতে না পারলে শেষ সেশনে টাইগারদের জন্য ম্যাচটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও লাঞ্চের আগে পাওয়া উইকেটটি বাংলাদেশ দলকে কিছুটা হলেও লড়াইয়ে এগিয়ে রেখেছে। দীর্ঘ লড়াইয়ে মোদি-শাহ, আরএসএস-বিজেপি, বিরোধী-জেন জি। বেড়েছে চালের দাম, কারণ জ্বালানি ও ধানের মূল্যবৃদ্ধি, মৌসুমের শেষ।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে হুথি ক্ষেপণাস্ত্র হামলা: স্থগিত আন্তর্জাতিক ফ্লাইট

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা

দাম্পত্য বা প্রেমের সম্পর্কে দূরত্ব কেন তৈরি হয়?

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটে ফুটবল ফাইনাল: স্টেডিয়াম ছাপিয়ে ছাদে দর্শকের ভিড়

যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

যমুনা গ্রুপে ১০ ক্যাটাগরির পদে নিয়োগ: বিস্তারিত জানুন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: আগারগাঁওয়ে বিক্ষোভে পুলিশের লাঠিপেটা