দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে। এর মধ্যে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০৩ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪ শিশু। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও এক হাজার ১৩৫ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন।
হাসপাতালে ভর্তির হারও বেশ উদ্বেগজনক। এখন পর্যন্ত মোট এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।















