Friday , 23 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

নতুন হামলা হলে উপসাগরীয় তেলের খনিতে আঘাতের হুমকি ইরানের

প্রতিবেদক

October 23, 2026 8:17 am

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি নতুন করে ইরানে হামলা চালায়, তবে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আবারও আক্রমণ করা হলে তেহরানের জন্য কোনো রেড লাইন অবশিষ্ট থাকবে না।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন নভেম্বরের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে।

বুধবার হরমুজ প্রণালিতে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩.৪ ডলার বা প্রায় ১৩ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়বে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন এবং পারমাণবিক ইস্যুতে আলোচনার পথ খোলা রাখার প্রস্তাবও দিয়েছে তেহরান।

সর্বশেষ - আন্তর্জাতিক