রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলে চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
















