Monday , 28 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

প্রতিবেদক

September 28, 2026 7:34 am

বলিউডের শক্তিশালী অভিনেত্রী তাপসী পান্নু বরাবরই নারীপ্রধান এবং ব্যতিক্রমী ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে তার আজকের এই অবস্থানের পেছনে রয়েছে শুরুর দিকের বেশ কিছু তিক্ত ও অদ্ভুত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী তুলে ধরেছেন ক্যারিয়ারের শুরুর দিকে ঘটা তেমনই এক অপ্রত্যাশিত ঘটনার কথা, যা তাকে দারুণভাবে বিস্মিত করেছিল।

তাপসী জানান, ক্যারিয়ারের শুরুতে একবার তাকে কোনো এক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল, যার নেপথ্যে ছিল ওই ছবির মূল নায়কের স্ত্রীর ব্যক্তিগত আপত্তি। বিষয়টি তাকে সরাসরি জানানো হয়েছিল। তাপসী বলেন, “শুরুতে আমি ভেবেছিলাম হয়তো নায়ক আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিংবা তিনি তার পরিচিত অন্য কোনো অভিনেত্রীকে ওই চরিত্রে দেখতে চেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন জানতে পারলাম, আসলে ওই নায়কের স্ত্রীই আমাকে ওই সিনেমায় দেখতে চাননি।” যদিও অভিনেত্রী ওই সিনেমা বা সেই নায়ক—কারও নামই জনসমক্ষে প্রকাশ করেননি।

শুধুমাত্র সিনেমা থেকে বাদ পড়াই নয়, ক্যারিয়ারের শুরুর দিকে আরও নানা বাঁধার মুখে পড়তে হয়েছে তাকে। সাক্ষাৎকারে তাপসী বলেন, তাকে বহুবার সরাসরি বলা হয়েছে যে তিনি যথেষ্ট সুন্দর নন। এ ধরনের মন্তব্যে তিনি ভেঙে পড়েননি বরং নিজের অভিনয়ের দক্ষতাকে আরও শাণিত করেছেন। কেবল রূপের সমালোচনা নয়, ডাবিংয়ের সময়ও তাকে বিচিত্র পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একবার ডাবিং চলাকালীন তাকে জানানো হয়, নায়কের সংলাপটি পছন্দ হয়নি। এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও অভিনয়ের প্রতি তার নিষ্ঠা কমেনি।

তাপসী পান্নু স্পষ্টভাবে জানান, তিনি বড় তারকাদের সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করতেও কুণ্ঠাবোধ করেন না, যদি সেই চরিত্রটি গল্পের খাতিরে গুরুত্বপূর্ণ হয়। তিনি মনে করেন, অভিনয়ের গভীরতা এবং চরিত্রের প্রভাবই একজন শিল্পীর সাফল্যের মাপকাঠি, কোনো নায়কের স্ত্রী বা বাইরের কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়। ক্যারিয়ারের শুরুর এই কঠিন অভিজ্ঞতাই তাকে আজ বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু রোধে নগরবাসীর দ্বারে প্রশাসক শফিকুল ইসলামের চিঠি

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুট: গ্রেপ্তার ৪

রাশিয়ার চেচনিয়ায় তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য: পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

বোর্ডিং পাস নিয়েও শিশুকে বিমানে উঠতে বাধা

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন মাহবুব উদ্দিন খোকন

চট্টগ্রামে ৬৩ বিদেশির পাসপোর্ট জব্দ ও কোকেন পাচারে জড়িত মহসিন গ্রেপ্তার

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ

বার্সেলোনাই এখন বিশ্বের সেরা দল, ইয়ামালকে মেসি-রোনালদিনহোর কাতারে দেখছেন ফন ব্রঙ্কহর্স্ট

এমি অ্যাওয়ার্ডসে অনন্য রেকর্ড ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রিসের