Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

ভাইরাল অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলাম প্রত্যাহার

প্রতিবেদক

September 17, 2026 8:02 am

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে তাকে মন্তব্য করতে শোনা যায় যে, ডিসেম্বরের জন্য অপেক্ষা না করে শেখ হাসিনার এখনই দেশে ফিরে আসা উচিত। এ সময় রাস্তার পুলিশকে দুর্বল উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা যেন সরাসরি সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার নির্দেশনা দেন। অডিওটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাইরাল অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলাম প্রত্যাহার

প্রবাসী ও রেমিট্যান্স আয়ে শীর্ষে চট্টগ্রাম: বিদেশ যাত্রায় এগিয়ে কেন এই অঞ্চল?

গণিত ও বিজ্ঞানে বিশ্বসেরা সিঙ্গাপুর, শীর্ষ দশের তালিকায় এশিয়ার পাঁচ দেশ

গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেসেট নির্বাচন সামনে রেখে কাতারকে ‘শত্রু’ আখ্যা দিলেন নেতানিয়াহু

২০৩০ ফিফা বিশ্বকাপ: নিরাপত্তা জোরদারে স্পেনের সাথে কাতারের কৌশলগত চুক্তি

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন জটিলতা: হাইকমিশনার নিয়োগে দিল্লির নীরবতা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান