Sunday , 27 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

ট্রাম্প ও নেতানিয়াহুকে ছাড় দেওয়া হবে না: ইরান

প্রতিবেদক

September 27, 2026 10:28 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া যুদ্ধ শেষ হওয়ার পরও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, তেহরান আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের পুরনো আধিপত্য ফিরে পাওয়ার সুযোগ দেবে না। পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি সতর্ক করেন যে, দ্রুত প্রস্থানই তাদের জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার নিরাপদ পথ।

হরমুজ প্রণালি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেকারচি বলেন, যুক্তরাষ্ট্রের উসকানি সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের নির্ধারিত রুট অমান্য করে কোনো জাহাজ যাতায়াতের চেষ্টা করলে তা অনিরাপদ হয়ে পড়বে। প্রণালিতে যেকোনো ধরনের মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার বিষয়েও ওয়াশিংটনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান কখনো প্রতিবেশী মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বে আঘাত করেনি, বরং তাদের পাল্টা সামরিক পদক্ষেপগুলো কেবল ওই সব দেশে থাকা মার্কিন স্বার্থ ও স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ত্যাগ করে নিজেদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের স্মৃতিচারণ করে জেনারেল শেকারচি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই ওই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যদিও সেই সময় দেশটি নিজস্ব আহত সেনাদের জন্য প্রয়োজনীয় সাধারণ চিকিৎসাসামগ্রী সংগ্রহের সক্ষমতাও রাখত না, তবে সেই কঠিন যুদ্ধই ইরানের সামরিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির ভিত্তি গড়ে দিয়েছিল। বাসিজ বাহিনীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার পাশাপাশি দেশটির সামরিক কৌশলে আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে তুলনামূলক কম খরচে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও অসম যুদ্ধকৌশল অবলম্বনে ইরান অনেক বেশি দক্ষ ও স্বনির্ভর।

বর্তমান সামরিক সক্ষমতার বিষয়ে শেকারচি দাবি করেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান এখন অনেক উন্নত অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় তেহরানের হাতে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শত্রুর যেকোনো হুমকির মুখে ইরান বিন্দুমাত্র পিছু হটবে না উল্লেখ করে তিনি জানান, অতীতের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী বহুগুণ শক্তিশালী। বিশ্ব রাজনীতিতে ইরানকে এখন একটি কার্যকর শক্তি হিসেবে অভিহিত করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো চাপের কাছেই দেশ নত হবে না।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত