সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে ২৭ সেপ্টেম্বর (রবিবার) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ জন শিশু প্রাণ হারিয়েছে। তবে শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
















