ভ্রমণপিপাসুদের জন্য ইকোনমি, বিজনেস এবং ফার্স্ট ক্লাস টিকিটের ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। সীমিত সময়ের এই অফারটি উপভোগ করতে আগ্রহী যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে।
ভ্রমণ ও বুকিং সংক্রান্ত তথ্য
- বুকিংয়ের সময়সীমা: এই বিশেষ অফারটি আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
- ভ্রমণের মেয়াদ: অফার মূল্যের টিকিটে আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত ভ্রমণ করা যাবে।
- প্রযোজ্য রুট: দোহা থেকে যাত্রা শুরু করা কাতার এয়ারওয়েজের সকল রিটার্ন ফ্লাইটের জন্য এই সুবিধা প্রযোজ্য।
- বিশেষ তারিখ: ২৯ থেকে ৩১ অক্টোবর, ২০২৬ তারিখের ফ্লাইটেও এই অফার কার্যকর হবে।















