Friday , 25 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

মেসিকে যেভাবে শেষ ম্যাচে রাজকীয় বিদায়ের রাজি করালেন স্কালোনি

প্রতিবেদক

September 25, 2026 8:41 am

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নিজের পক্ষে কোনো প্রচারণায় নেই লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে বা লামিনে ইয়ামালের মতো সরব প্রচারণাও তিনি চালাচ্ছেন না। তবে আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে মেসির পক্ষে মুখ খুলেছেন ডেভিড বেকহাম, ডিয়েগো সিমিওনে, সের্হিও আগুয়েরো ও ক্রিস্টিয়ান রোমেরোর মতো ব্যক্তিত্বরা। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিও মনে করেন, এই পুরস্কারটি মেসিরই প্রাপ্য। ক্ল্যারিনকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসি ব্যক্তিগতভাবে এটি নিয়ে চিন্তিত না হলেও, মাঠে তার পারফরম্যান্স ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। গত বিশ্বকাপে আট গোল করে দলকে ফাইনালে নেওয়া এবং ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পিওনেস কাপ ও এমএলএস কাপ জেতানো মেসির অবদান এখন সকলেরই জানা। তবে আপাতত এসবের চেয়ে তার জাতীয় দলের বিদায়ী ম্যাচ নিয়েই সবার আগ্রহ বেশি। মুখ ফুটে সেটা দাবিও করছেন না, যেটা করছেন লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। রেকর্ড আটবার ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের কি তাহলে বর্ষসেরার এ ট্রফিতে অরুচি ধরে গেল। পুরস্কার জয়ের দৌড়ে মেসিকে তাঁর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে খুব কম। কিন্তু আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে মেসি তো তাঁর পক্ষের লোকজনের মুখ বন্ধ রাখতে পারছেন না। লিওনেল স্কালোনিই–বা বাদ যাবেন কেন। মাঠে যতক্ষণ থাকে, ব্যালন ডি’অর তার প্রাপ্য নয়, এমনটা ভাবাই কঠিন।

গত আগস্টে অবসরের সিদ্ধান্তের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সিদ্ধান্ত নেয় ঘরের মাঠে ভক্তদের সামনে ৩৯ বছর বয়সী মেসিকে বিদায় জানানোর। সে অনুযায়ী আগামী ৬ অক্টোবর রাতে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসি জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন। স্কালোনি জানান, এই বিদায়ী ম্যাচটি খেলার জন্য মেসিকে রাজি করানোটা ছিল তাদের বড় চ্যালেঞ্জ। কোচ বলেন, মেসি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তা সবাই জানেন। তবুও দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তার প্রতি আমরা কৃতজ্ঞ। একজন কিংবদন্তির জন্য এমন বিদায়ই প্রাপ্য ছিল। তা ছাড়া শুধু আমরা নই, অধিকাংশ মানুষই এই কথা বলছে।

মেসির অবসরের কারণে নতুন নেতৃত্বের সন্ধানে স্কালোনি বেছে নিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরোকে। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে বলিভিয়া ও বুরকিনো ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচেও দলের অধিনায়কত্ব করবেন রোমেরো। কোচ জানান, দলের তৃতীয় অধিনায়ক হিসেবে রোমেরো সবসময় যোগ্য ছিলেন। এছাড়া এমিলিয়ানো মার্টিনেজ ও লাওতারো মার্টিনেজও অধিনায়কের আর্মব্যান্ড পরার মতো সক্ষমতা রাখেন। তবে বর্তমান কোচ হিসেবে স্কালোনির নিজস্ব ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ আগামী ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

নিজস্ব চুক্তি নবায়ন বিষয়ে এজেইজায় সাংবাদিকদের স্কালোনি জানান, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে তার আলোচনার সব পথ খোলা। জরুরি কাজের চাপে কিছুটা বিলম্ব হলেও, নতুন কোনো সিদ্ধান্ত এলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নিজের কোচ পদে থেকে যাওয়ার আগ্রহের কথা গোপন করেননি স্কালোনি। তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা তার আছে, তবে বড় টুর্নামেন্টের পর সব বিষয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। দলের ভবিষ্যৎ ও নিজের ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে সভাপতির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান এই কোচ। ইতিমধ্যে মেসির সেই বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে, যা ঘিরে দর্শকদের মধ্যে ছিল তীব্র উত্তজনা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গে অবৈধ ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

গণিত ও বিজ্ঞানে বিশ্বসেরা সিঙ্গাপুর, শীর্ষ দশের তালিকায় এশিয়ার পাঁচ দেশ

দেশের শাসনব্যবস্থা নিয়ে সংসদে বিতর্কের আহ্বান বিলাওয়াল ভুট্টো-জারদারির

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দাউদকান্দিতে জিজ্ঞাসাবাদে থানায় কিশোরদের ভাঙচুর

রাজাউল্লাহর ব্যাটে ওলটপালট সূচি: সিপিএল খেলতে যেতে পারলেন না সাইম আইয়ুব

নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা