Wednesday , 14 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

গাজায় গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার কাতারের আমির

প্রতিবেদক

October 14, 2026 5:46 am

গাজ্জা উপত্যকায় চলমান সংঘাতকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়ে এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত কাতারের শুরা কাউন্সিলের ৫৫তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গাজ্জায় যা ঘটছে তা নিঃসন্দেহে গণহত্যা এবং এর অপরাধীদের কোনোভাবেই রেহাই দেওয়া উচিত নয়। গাজ্জায় যুদ্ধ বন্ধে কাতার দীর্ঘ সময় ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় চলমান দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি গণহত্যার জন্য জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় কাতারের শুরা কাউন্সিলের ৫৫তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাজ্জা উপত্যকায় যা ঘটেছে, তা নিঃসন্দেহে গণহত্যা। কাতার, মিসর ও তুরস্ক গাজ্জায় একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় অন্তত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলমান এই সংকট নিরসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়ে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির। কাতারের আমীর আরও বলেন, “আমরা আমাদের ভাই এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখব, যাতে আমাদের অঞ্চল স্থিতিশীল ও নিরাপদ থাকে।”।

আইনি ও কূটনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার কার্যক্রমও চলমান রয়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা থামেনি। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ২৯৯ জন আহত হয়েছেন। গাজ্জার প্রায় ২৪ লাখ বাসিন্দার মধ্যে ২১ লাখ ৫০ হাজার মানুষ এখন বাস্তুচ্যুত। এমন নাজুক পরিস্থিতির মধ্যেও ইসরায়েল খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে নানা বিধিনিষেধ আরোপ করছে, যা সংকটকে আরও গভীর করে তুলছে। এ ছাড়া গাজ্জায় প্রবেশের জন্য নির্ধারিত খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী, আশ্রয় সামগ্রী এবং তৈরি আবাসিক ঘরের পরিমাণও ইসরাইল আটকে দিচ্ছে। তীব্র মানবিক সংকটের মধ্যেই তাদের জীবনযাপন করতে হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্যারিসে ব্যাংক অব আমেরিকায় হামলার নেপথ্যে ইরানপন্থি নেটওয়ার্ক

কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য কঠোর নতুন নীতিমালা

বার্সেলোনা মেসির চেয়েও বড়, সাবেক সভাপতির বার্তায় কঠোরতা

ডিসি’র সভায় অস্ত্র মামলার আসামির বক্তব্য, মির্জাগঞ্জে বিতর্ক

মানসিক স্বাস্থ্য ও মেজাজ নিয়ন্ত্রণে যে ৫টি ভিটামিনের গুরুত্ব

জয়পুরহাটে ফুটবল ফাইনাল: স্টেডিয়াম ছাপিয়ে ছাদে দর্শকের ভিড়

Test5

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরি সোবহানা মোস্তারির

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলটদের ইসরাইলি আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা এয়ার

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী