জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে মোট ১০০ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দপ্তরে ৬ থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে হার্ডকপি জমা দিতে হবে। বেতন স্কেল: ে চাকরি। 37.
পদের তালিকা ও গ্রেড অনুযায়ী বেতন
- সহকারী কম্পট্রোলার (গ্রেড-৬): ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
- সহকারী প্রকৌশলী, সিভিল (গ্রেড-৯): ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, সহকারী উদ্যানতত্ত্ববিদ, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার, মেডিক্যাল অফিসার ও প্রশাসনিক অফিসার (গ্রেড-১০): ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- উপসহকারী প্রকৌশলী ও ল্যাবরেটরি সহকারী (গ্রেড-১২): ১১,৩০০-২৭,৩০০ টাকা।
- উচ্চমান সহকারী (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি), ক্যাটালগার, গ্রন্থাগার সহকারী (গ্রেড-১৪/১৫): বেতন স্কেল অনুযায়ী।
- ড্রাইভার (হেভি) (গ্রেড-১৫): ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): ৯,০০০-২১,৮০০ টাকা।
- বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, বুক সর্টার ও বাবুর্চি (গ্রেড-১৮): ৮,৮০০-২১,৩১০ টাকা।
- লিফটম্যান (গ্রেড-১৯): ৮,৫০০-২০,৫৭০ টাকা।
- বৈদ্যুতিক হেলপার, লাইনম্যান হেলপার, মেকানিক হেলপার, অফিস সহায়ক, মালি ও সুইপারসহ অন্যান্য (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন ফি ও জমা দেওয়ার নিয়ম
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়টির নির্ধারিত ওয়েবসাইটে (jobs.juniv.edu) প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। এরপর ডাউনলোডকৃত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নিম্নরূপ
- ১ থেকে ১০ নম্বর পদের জন্য: ৬০০ টাকা।
- ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য: ৩০০ টাকা।
- ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য: ২০০ টাকা।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। প্রিন্ট করা হার্ডকপি এবং পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
বিশেষ দ্রষ্টব্য: যেসব পদে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেই পদগুলোতে নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে অন্যান্য পদের ক্ষেত্রে প্রার্থীদের নিজ নিজ দপ্তরের নিয়ম অনুযায়ী পৃথক আবেদন করতে হবে। পুনর্বিজ্ঞপ্তি পদগুলোয় এর আগে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ২।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে নিয়োগ, করুন আবেদন।
- পদসংখ্যা: ৪।
- পদসংখ্যা: ৩।
- জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
















