Monday , 28 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ

প্রতিবেদক

September 28, 2026 5:03 am

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বিদেশি ঋণ বাবদ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পরিশোধিত এই অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি হিসেবে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণের কিস্তি ও সুদ বাবদ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।

অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে, যা গত অর্থবছরের একই সময়ের ২৪ কোটি ৩৮ লাখ ডলারের তুলনায় কিছুটা কম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন এমবাপ্পে, নিজেকেই মনে করছেন যোগ্য দাবিদার

সৌদিতে হুতিদের হামলা: নতুন প্রতিরক্ষা জোটের সামনে বড় অগ্নিপরীক্ষা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির অভিযোগ

ট্রাম্পের ‘পাবলিক চার্জ’ নীতির বিরুদ্ধে নিউইয়র্ক সিটির মামলা

দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সী বৃদ্ধের কারাদণ্ড

বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

জ্যেষ্ঠতার ভিত্তিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন পদ্ধতি প্রবর্তন

দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার আহ্বান আতিকুর রহমান রুমনের

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চীন-কাতার সম্পর্ক: কৌশলগত অংশীদারত্ব ও নতুন সম্ভাবনার যাত্রা

জয়পুরহাটে ফুটবল উন্মাদনা: ছাদ-চিলেকোঠায় হাজারো দর্শক