Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা

প্রতিবেদক

September 26, 2026 7:20 am

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান। শনিবার মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ ধরনের বিশৃঙ্খলা চায় না। ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তিনি গতকাল সেখানে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন।

ঘটনার বিবরণ দিয়ে ডিএনসিসি প্রশাসক জানান, খবর পাওয়ার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তিনি পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি নিশ্চিত করেন। তবে রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি সংগঠনের ব্যানারে প্রায় দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তারা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। এরপর ভারী যন্ত্রপাতির সাহায্যে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া হয়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমিটি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় বিএনপির দুটি পক্ষ জায়গাটি দখলের পাঁয়তারা করছিল বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ সমবায় সমিতির নাম ভাঙিয়ে কেন্দ্রটি দখল করে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে হুতিদের হামলা: নতুন প্রতিরক্ষা জোটের সামনে বড় অগ্নিপরীক্ষা

দাউদকান্দি থানায় কিশোরদের ‘পালিয়ে যাওয়ার’ অভিযোগ, যা বলছে পুলিশ

বাংলাদেশিদের জন্য ২০২৬ সাল পর্যন্ত লাওসে শ্রম ভিসা স্থগিত

মারণাস্ত্র নয়, সংঘাতের সমাধানে কূটনীতিই কার্যকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

করুণা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি চান মিজান

লোহিত সাগরে হুথি উত্তাপ: বড় ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

মধুমতীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, যাওয়ার জায়গা নেই কারো

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত, আহত ৭

জাতিসংঘে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী