1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলা
  6. জনপ্রিয়
  7. জাতীয়
  8. দেশের খবর
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

প্রতিবেদক
Admin
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত।

আজ শনিবার ১৮ অক্টোবর,সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই—নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’

বিবৃতিতে সরকার জানায়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। ‘কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা কেবল তখনই সফল হবে, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।’

অন্তর্বর্তী সরকার মনে করে, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’ বাসস

সর্বশেষ - জনপ্রিয়

আপনার জন্য নির্বাচিত

শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

টাঙ্গাইল -৫ ’ আসনে জনপ্রিয়তার শীর্ষে সুলতান সালাউদ্দিন টুকুই হচ্ছেন ধানের শীষের কান্ডারী

টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষের কান্ডারী হয়ে উন্নয়নের মডেল হবেন বিএনপির জনপ্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু

আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারন কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষর

আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : মাহফুজ আলম

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

‘ডিডিএলজে’-র প্রেমের জ্বরে এখনও কাঁপছে বলিউড

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল