Tuesday , 29 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

চুক্তিভঙ্গ: নির্মাণ কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ

প্রতিবেদক

September 29, 2026 7:45 am

কাতারের ক্যাসেশন কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত এক কোম্পানি ও দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত অন্য এক বাণিজ্যিক কোম্পানিকে ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশটি চূড়ান্ত হয়েছে। আদালত এই নির্দেশ দিয়েছেন অগ্রিম পরিশোধিত ১১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল পরিশোধের জন্য।

ঘটনার সূত্রপাত একটি নির্মাণ প্রকল্পকে ঘিরে, যেখানে ৫৫ লাখ রিয়াল ব্যয়ে গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের চুক্তি করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বাদীপক্ষ তাদের আর্থিক দায়বদ্ধতা পুরোপুরি পালন করলেও অভিযুক্ত কোম্পানিটি মাঝপথে কাজ বন্ধ করে দেয়। বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী, অসম্পূর্ণ কাজের মূল্য এবং ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

আদালতের পর্যালোচনা ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে, বাদীপক্ষ চুক্তির সব শর্ত মেনে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও অভিযুক্ত পক্ষ নির্ধারিত সময়সীমা ও কাজের মান বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাকে সরাসরি চুক্তিভঙ্গ হিসেবে গণ্য করেছেন আদালত।

প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কোম্পানিকে পাওনা অর্থ ও ক্ষতিপূরণ পরিশোধের রায় দিয়েছিলেন। পরবর্তীতে আপিল আদালতে সেই রায় বহাল থাকে এবং সর্বশেষ ক্যাসেশন কোর্ট চূড়ান্ত রায় প্রদানের মাধ্যমে আপিল আবেদনটি খারিজ করে দিয়েছেন। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা

স্থবির বিচার বিভাগ সংস্কার: বাস্তবায়ন নিয়ে সংশয়

করুণা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি চান মিজান

নির্বাচনী এজেন্ট ও প্রার্থীর ব্যাংক হিসাব বাধ্যতামূলক করল ইসি

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৩২ জন গ্রেপ্তার

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদক

পশ্চিমবঙ্গে অবৈধ ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

সাত জীবন বিমা কোম্পানির গ্রাহকদের ৩৭ কোটি টাকা ফেরত

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন স্পিকার হাফিজ উদ্দিন