দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন, যা এ বছরের দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হয়েছেন বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।











