Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

ঢাকায় প্রসূতির মৃত্যুতে বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

প্রতিবেদক

September 13, 2026 5:07 am

চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় ডা. ডোরা নামের এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। পরিবারের দাবি, গর্ভাবস্থায় চিকিৎসকের দায়িত্বে অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে অকাল মৃত্যুর শিকার হয়েছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি দীর্ঘদিনের। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন প্রবাসী বাংলাদেশিরা। স্মারকলিপিতে ডোরার মৃত্যুর ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনা, যথাযথ সিদ্ধান্তের অভাব এবং দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। কনস্যুলেটের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও পোস্টারে ঘটনার স্বচ্ছ তদন্ত ও জড়িতদের জবাবদিহিতার দাবি জানানো হয়।

কমিউনিটি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী ডোরার পরিবারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, তারা কোনো ব্যক্তিগত প্রতিহিংসা চান না; বরং তারা সত্য উদঘাটন ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। তাদের দাবি, হাসপাতালের মেডিকেল রেকর্ড, সংশ্লিষ্ট চিকিৎসকদের চিকিৎসার ধরন এবং পুরো প্রক্রিয়াটি আইনগত পর্যালোচনার আওতায় আনা জরুরি। তদন্তে কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত অবহেলা প্রমাণিত হলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। ডোরার অকাল প্রয়াণে শোক প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বার্সেলোনাই এখন বিশ্বের সেরা দল, ইয়ামালকে মেসি-রোনালদিনহোর কাতারে দেখছেন ফন ব্রঙ্কহর্স্ট

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন মাহবুব উদ্দিন খোকন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে প্রাণ হারালেন সেনাসদস্য আবু বকর সিদ্দিক

প্রধান বিচারপতির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা

Test 4

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

সিপিএলে মিরাজের ঘূর্ণি ও নাগিন ড্যান্স: গায়ানার শততম জয়

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার

দেশের শাসনব্যবস্থা নিয়ে সংসদে বিতর্কের আহ্বান বিলাওয়াল ভুট্টো-জারদারির

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়যাত্রা