1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলা
  6. জনপ্রিয়
  7. জাতীয়
  8. দেশের খবর
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

প্রতিবেদক
Admin
অক্টোবর ২০, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার।

রোববার ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হবে।

শর্তসমূহে উল্লেখ করা হয়— এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে।

এই ভাতা বাড়ানোর ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা আগের কোনো বকেয়া পাবেন না। অবশ্যই সকল আর্থিক বিধি-বিধান পালন করতে হবে। ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।–বাসস

সর্বশেষ - জনপ্রিয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : মাহফুজ আলম

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারন কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষর

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি

‘ডিডিএলজে’-র প্রেমের জ্বরে এখনও কাঁপছে বলিউড

টাঙ্গাইলের পিবিআইয়ের অভিযানে সাড়ে ৩ বছর পর হত্যাকারী গ্রেপ্তার

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন

বাণিজ্য উপদেষ্টার সাথে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা